
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ০৯ মে শনিবার বিকালে হলদিয়া ইউনিয়নের প্রায় ১০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ইফতারসামগ্রীর মধ্যে ছিলো চনা, আলু, লবন, পিয়াজ, সয়াবিন, বিভিন্ন রকম সেমাই, চিড়া ও চিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা শামশুল আলম নঈমী, ইসলামী ফ্রন্ট হলদিয়া ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলী ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান রুসু, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইলিয়াস রেজা, যুবনেতা মুহাম্মদ নুরুল ইসলাম, যুবনেতা মুহাম্মদ পারভেজ, ছাত্রনেতা মুহাম্মদ মোশারফ, মুহাম্মদ হাসানুল করিম, মুহাম্মদ সাইফূল, মুহাম্মদ আকবর, মুহাম্মদ গিয়াস, মুহাম্মদ ফারহান, মুহাম্মদ আমজাদ প্রমুখ। বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনার কারণে অনেক সচ্ছল পরিবারও কষ্টে দিনাতিপাত করছে। একসময়ের সচ্ছল পরিবারগুলো বিপদের এ মুহুর্তে আত্মসম্মানবোধের কথা চিন্তা করে সাহায্যও চাইতে পারছেন না। তাই আমরা তাদের কথা চিন্তা করে আমাদের সহায়তা কার্যক্রম ডোর টু ডোর করছি। অপরিকল্পিত উপায়ে সহায়তা কার্যক্রমের কারণে কোন পরিবার বারবার পাচ্ছে আবার কিছু একেবারেই পাচ্ছে না বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো পরিকল্পিতভাবে পালন করার আহবান জানান।






