বিজয়নগরের কয়েকটি গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

0
102
728×90 Banner

বিজয়নগর,ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: বিজয়নগর থানা মহোদয় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একাইট্টা ১২ টি বল্লম ৪০ টি, টেটা ৮ টি ও বাঁশের লাঠি ১৯০ টি সহ মোট ২৫০ টির অধিক দেশীয় অস্ত্র।
১৬ জুলাই রবিবার দিনব্যাপী উপজেলার পত্তন ইউনিয়নের শিবির, লক্ষ্মীপুর, লক্ষ্মীমুড়া, মনিপুরসহ বিভিন্ন গ্রাম থেকে এই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ এর নেতৃত্বে এই অভিযানে আরো অংশগ্রহণ করেন, সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত), বিমল কর্মকার, এসআই সাইদুল হক, এসআই আবুল কালাম , এসআই জুয়েল রানা, এএসআই করিম, এএসআই ইউসুফ গাজি, এএসআই লিটন মিয়া প্রমুখ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, প্রায় সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু`পক্ষ মারামারিতে লিপ্ত হয়। মারামারিতে ব্যবহৃত অস্ত্র তাদের বাড়িতে দেশীয় অস্ত্র-সস্ত্র সংগ্রহ করে রাখে, বিষয়টি টের পেয়ে পুলিশ সুপার স্যারের নির্দেশে আমার নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০টির অধিক বিভিন্ন জাতের দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসছি।
তিনি আরো জানান দাঙ্গা নিয়ন্ত্রণে এই অভিযান সম্পূর্ণ উপজেলা ব্যাপী অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here