ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

0
134
728×90 Banner

আন্তর্জাতিক ডেস্ক : চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।
ভারত-পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরের শ্রীটপে এ তল্লাশি চৌকি গুঁড়িয়ে দেওয়া হয় বলে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণের ভারতীয় পোস্টটি ধোঁয়ায় ঢেকে যায়। পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে পোস্টটি রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয়।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
এর আগে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।
হামলা-পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here