মরিয়ম ৩৯ বছর বয়সে ৪৪ সন্তানের মা !!

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : ৪৪ সন্তানের জন্ম দিয়েছেন ৩৯ বছর বয়সী উগান্ডার বাসিন্দা মরিয়ম নাবাতানজি। মরিয়মকে গর্ভধারণে সবচেয়ে সক্ষম নারীর খেতাব দিয়েছেন চিকিৎসকরা। ডেইলি মিরর জানায়, ১২ বছর বয়সে বিয়ে হয় মরিয়মের। তখন তার স্বামীর বয়স ছিল ৪০। বিয়ের এক বছরের মাথায় যমজ সন্তানের জন্ম দেন তিনি। এরপর থেকে মরিয়মের ২৩ বছর বয়স পর্যন্ত একে একে তার ঘরে আসে ২৫ সন্তান। মিররের খবরে বলা হয়, মরিয়ম তিনবার একসঙ্গে চার সন্তান, চারবার একসঙ্গে তিন সন্তান এবং ছয়বার যমজের জন্ম দিয়েছেন। আড়াই বছর আগে মরিয়ম শেষ সন্তান হয়। এ সময়ও জন্ম দেন যমজ। তবে প্রসবের জটিলতার কারণে তার এক সন্তানের মৃত্যু হয়। মরিয়ম জানান, শেষ সন্তানের জন্মের পরই তার স্বামী তাকে ছেড়ে চলে যান। তখন থেকেই তার অনেক কষ্টে দিন কাটছে। সন্তানদের মুখে খাবার তুলে দিতে করতে হয়েছে বিভিন্ন ধরনের কাজ। তার বড় ছেলের নাম ইভান কিবুকা (২৩)। ছোট ছোট ভাই-বোনের মুখে খাবার জোটাতে তারও ছাড়তে হয়েছে পড়ালেখা, আর যোগ দিয়েছেন পরিবারের জন্য অর্থ উপার্জনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here