রূপগঞ্জে আওয়ামীলীগের মনোনীত পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র দাখিল

0
190
728×90 Banner

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, কায়েতপাড়া, ভোলাবো, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত পাঁচ চেয়ারম্যান প্রার্থী আজ ১৬ অক্টোবর শনিবার একযোগে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার মাহবুব আলমের কাছে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন খান, হাসান আশকারী, বাবুল হোসেন ভুঁইয়া, আব্দুস সাত্তার চৌধুরী, আজমত আলী, ফারুক হাসান, শীলা রাণী পাল, ফেরদৌসী আক্তার, সেলিনা আক্তার রিতা ও আব্দুল মান্নান প্রমুখ।
মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী, ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল ইসলাম, ভোলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে এডভোকেট তায়েবুর রহমানকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ আগামী ১১নভেম্বর এ সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষদিন। ২১ অক্টোবর প্রার্থী বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here