রেলকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার’

0
146
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলকে এক সময় ধ্বংস করা হয়েছিল। বিধ্বস্ত রেল ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান আছে। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চলবে। এছাড়াও আগামী বছরের মধ্যেই খুলনা মংলা রেললাইন চালু হবে। পদ্মা সেতু রেল সংযোগ সেতু উদ্বোধনের সময় মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অংশ চালু করা সম্ভব হবে। এছাড়া চলমান কয়েকটি প্রকল্প হচ্ছে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতু সেতু নির্মাণ প্রকল্প। জয়দেবপুর থেকে জামালপুর ও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প। যাত্রী সেবা বৃদ্ধির জন্য ইঞ্জিন ও কোচ কেনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই কোরিয়া থেকে ১০টি লোকোমোটিভ এসেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে।’
তিনি বলেন, ‘গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেন ও ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হয়েছে। ভবিষ্যতে লাগেজ ভ্যান রেল বহরে যুক্ত হচ্ছে যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছ থেকে পণ্য সরাসরি বিভিন্ন শহরে পৌঁছানো যাবে। এভাবেই রেল এগিয়ে যাচ্ছে।’
সভায় রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহ আলম, অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস ও প্রণব কুমার ঘোষ বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here