লাহোরে মাজারের কাছে বিস্ফোরণ : নিহত ৮

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোর শহরে একটি মাজারের কাছে বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। বুধবারের সকালের এ হামলায় নিহতদের মধ্যে পাঁচ পুলিশ ও তিন বেসামরিক রয়েছেন বলে জানিয়েছে দ্য ডন। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের দাতা গঞ্জে বক্শর দরবারের কাছে এলিট ফোর্সের গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ‘দাতা গঞ্জে বক্শ’ নামে পরিচিত সুফি আলি বিন উসমান আল হাজভেরির মাজার ‘দাতা দরবার’ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাজার। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দাতা দরবারের দুই নাম্বার গেটের কাছে এলিট ফোর্সের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল বলে তাদের সন্দেহ এবং পুলিশের টহল দল লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। বোমাটিতে সাত কিলোগ্রাম বিস্ফোরক ছিল বলে প্রাথমিক তদন্তে উদ্ঘাটিত হয়েছে। বিস্ফোরণে নিহতদের মধ্যে এলিট ফোর্সের পাঁচ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছেন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আরিফ নেওয়াজ। হামলার তিন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডননিউজটিভির তথ্যানুযায়ী, ২৬ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা সঙ্কটজনক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবার ও আহতদের প্রতি গভীর সহানুভ‚তি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here