সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক সাইফুল ইসলাম মিলন

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ২০১৯ সালের শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত হয়েছেন ষ্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিলন।
৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি হাসপাতাল এলাকাস্থ নিজস্ব কার্যালয়ে সম্পাদক মন্ডলীর মূল্যায়ন সভায় তাকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত করা হয়।
মুহুতের সংবাদ মুহুর্তে পরিবেশন অনলাইন এর মূল বৈশিষ্ট্য। সময়, নিরপেক্ষ সংবাদ উপস্থাপন, ভাষার প্রয়োগ, তথ্যের গুনগত দিক, সামাজিক সচেতনতা বিষয়ক সংবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধমূলক সংবাদ, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশ ও নিয়মিত সংবাদ প্রেরণ ইত্যাদি দিক বিবেচনা করে সাইফুল ইসলাম মিলনকে ২০১৯ সালের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত করা হয়েছে বলে জানান সম্পাদক মন্ডলীর সদস্যরা।
সামাজিক দায়িত্ববোধ, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ইত্যাদি একজন সাংবাদিকের প্রধান বৈশিষ্ঠ্য। সময়কে প্রাধান্য দেওয়া অনলাইন এর বৈশিষ্ঠ্য। আমরা গাইবান্ধা জেলার যেকোন সংবাদ তাৎক্ষনিক সরাসরী জনসাধারনের কাছে অনলাইনে পৃথিবীর প্রতিটি প্রান্তে তাৎক্ষনিক পরিবেশন করছি। এটার অর্থ এই নয় যে আমাদের অন্য প্রতিনিধিরা পিছিয়ে, আমাদের মাঠ পর্যায়ের প্রত্যেক জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অত্যন্ত মেধাবী এবং যোগ্য তারাও সংবাদ প্রেরণে যত্নবান। সাইফুল ইসলাম মিলন এবছর অর্থাৎ ২০১৯ সালে তার কাজের মূল্যায়ন হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত হয়েছে বলেন পত্রিকাটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. নিহার রঞ্জন নন্দী।
আগামী ১৭ ডিসেম্বর ২০১৯ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক সাইফুল ইসলাম মিলনকে মূল্যায়ন ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন মূখ্য সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলন।
উল্লেখ্য, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক খেতাব অন্য অনলাইন পত্রিকার সাংবাদিকদের বিবেচনায় নিয়ে করা হয়নি, এটা কেবলমাত্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের নিজস্ব সম্পাদনার সাথে জড়িতদের মধ্য থেকে মনোনয়ন করা হয়েছে। ষ্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিলনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্যানেল এবং সম্পাদক মন্ডলী।
সাইফুল ইসলাম মিলন শুরুতে গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাথে যুক্ত হন। দীর্ঘ ৩ বছর কাজ করার পর গত নভেম্বর-২০১৯ মাসে তাকে ষ্টাফ রিপোর্টারে পদায়ন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here