বেগম রোকেয়া সম্মাননা পদক প্রদান আয়োজনে, বিএমকেসি

0
187
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: মা আমার ভরসা,দেশ আমার ঠিকানা স্লোগানকে হৃদয়ে ধারন করে জমজমাট আয়োজনের মাধ্যমে বেগম রোকেয়া সম্মাননা পদক প্রদান করলো বাংলাদেশ মিডিয়া কল্যান কাউন্সিল। রাজধানীর শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ মিডিয়া কল্যান কাউন্সিলের উদ্যোগে রত্নগর্ভা মায়ের সম্মানে আয়োজিত বেগম রোকেয়া সম্মাননা পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় লিপু খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমন্ত্রিত ছিলেন আইসিএমএইচের সহযোগী অধ্যাপক ডাঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে আমন্ত্রিত ছিলেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যাবস্থাপনা পরিচালক আদম তমিজি হক, ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here