টঙ্গীতে মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খানের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া

0
157
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খানের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ডের সদস্য সচিব মোঃ আজাহারুল ইসলাম বেপারী। গতকাল দুপুর ২ টায় গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মুন্সিপাড়ার আজাহারুল ইসলামের নিজ ভবনে এই দোয়ার অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক সফল মেয়র এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সহ-সভাপতি ওসমান আলী, ৫৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল বাসেত খান, ৫৭ নং ওয়ার্ডের ২ বারের সাবেক কমিশনার ও টঙ্গী পূর্ব থানার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ ৫৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ জাকির , সিরাজ উদ্দিন বিদ্যা নিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুুদুর রহমান, ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ সালাম বেপারী, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগ ৫৭ নং ওয়ার্ডের আহবায়ক সদস্য মোঃ শহিদুল ইসলাম,টঙ্গী পূর্ব থানা আওয়ামী যুবলীগ সদস্য মোঃ আলাউদ্দিন হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here