গাজীপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামী কাওসার গ্রেফতার

0
264
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের দক্ষিণ সালনায় চাঞ্চল্য সৃষ্টিকারী গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ কাওসার হোসেন(২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার রাতে র‌্যাব-১, স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানার মামলা নং-৪৮ তারিখ ০৯/০৬/১৮ গণধর্ষণ মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামী মোঃ কাওসার হোসেন(২২) মাস্টার বাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গাজীপুর জেলার মাস্টার বাড়ী আপন টেলিকম এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি গত ০৭/০৬/২০১৮খ্রিঃ গাজীপুরের দক্ষিণ সালনায় চাঞ্চল্য সৃষ্টিকারী গণধর্ষণ মামলার ওয়ারেন্টভ‚ক্ত প্রধান পলাতক আসামী মোঃ কাওসার হোসেন(২২), পিতা-মোঃ নুরু ইসলাম, সাং-জোলার পাড়, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানা যায় যে, গত ০৭/০৬/১৮ রাতে ধৃত আসামী এবং তার ০৪/০৫ বন্ধু মিলে ভিকটিমকে ডেকে নিয়ে দক্ষিণ সালনা মোল্লা পাড়া সাকিনস্থ মোসাঃ হোসনে আরা বেগম এর বাড়ীর একটি রুমে নিয়ে আটক করে রাখে এবং ভিকটিমের হাত, পা, মুখমন্ডল বাধিয়া তাকে পালাক্রমে গণধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামী মোঃ কাওসার হোসেন(২২) দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। উক্ত গণধর্ষণ ঘটনা সালনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং ব্যাপক ভাবে মিডিয়ায় প্রচার হয়েছিল। এই ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ কাওসার হোসেন(২২) র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে র‌্যাবের প্রতি আস্থা আরো বৃদ্ধি পেয়েছে।
এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টায় র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here