টঙ্গীতে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

0
534
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীর আরিচপুর গাজীবাড়ি এলাকার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ওই এলাকার একটি নির্মাণাধীন ড্রেনের পানি থেকে আনুমানিক দুই দিন বয়সী একটি নবজাতকের লাশ কে বা কারা ফেলে রেখে যায়। নির্মাণশ্রমিকরা ড্রেনের কাজ করতে গেলে নবজাতকের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা নবজাতককে ড্রেনে ফেলে গেছেন তা জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here