উপন্যাস ‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ এর প্রকাশনা উৎসব

0
130
728×90 Banner

নিজস্ব প্রতিনিধি:’দেশ ও একটি জঠরের মৃত্যু’ কথাসাহিত্যিক জয়শ্রী দাসের লেখা উপন্যাসের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তি যুদ্ধের চেতনায় অনুপ্রানিত হয়ে স্বাধীনতা আনায়ন,প্রেম ও দেশমাতৃকার প্রতি ভালোবাসর বহিপ্রকাশে লেখা উপন্যাস হলো দেশ ও একটি জঠরের মৃত্যু নামক লেখনি। ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার ৪.৩০ এ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে সাবেক সিনিয়র সচিব মোহিনী মোহন চক্রবর্তীর সঞ্চলনায় আরম্ভরপুর্ন অনুস্ঠানে মধ্য দিয়ে প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুস্ঠিত হয়।
প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় বাংলা একাডেমীর মহাপরিচালক কবি নূরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপন্যাসের মোড়ক উন্মোচন করেন। প্রধান আলোচক এ.কে. ফজলুল আহাদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নজরুল ইসলাম,সাবেক সচিব রফিকুল ইসলাম, সাংবাদিক আবেদ খান, কবি ও লেখক মঞ্জু খন্দকার, কবি নাসির আহমেদ, লায়ন গনি মিয়া বাবুল, ইমতিয়াজ পাভেল, রাজনীতিবিদ নাজমুল হাসান শেরনিয়াবাদ,ডিইউজের সহ সভাপতি সাংবাদিক মানিক লাল ঘোষ।সাংবাদিক গৌতম কুমার এদবর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কথাসাহিত্যিক জয়শ্রী দাসের এ পর্যন্ত ৬টি বই প্রকাশিত হয়েছে। এবার উপন্যাসটি একটি ভিন্ন ধর্মী যেখানে ১৯৬৬ থেকে ১৯৭১ সালের বিষয় নিয়ে চিত্রায়িত। বইটির প্রচ্ছদে জাতীর জনক বঙ্গবন্ধুর তর্জনী উর্ধশীরে প্রতিকৃতি ছবি ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জবিত একট ভালো মানের লেখনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here