জিএমপি কমিশনার মাহবুব আলম এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

0
216
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার মোঃ মাহবুব আলম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার দুপুরে জিএমপি’র কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় এর আয়োজন করা হয়।
মিতবিনিময় সভায় নব যোগদানকৃত কমিশনার গাজীপুরের যানজট নিয়ন্ত্রণ, চাদাবাজি, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি। পুলিশ কমিশনার টিম ওয়ার্কের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জিএমপির এডিশনাল কমিশনার জিয়াউল হক, এডিশনাল কমিশনার ইয়ার অফ মোঃ দেলোয়ার হোসেন, জিএমপির ডিসি ডিবি ও (মিডিয়া) মোঃ ইব্রাহিম খান, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ সহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় মহানগরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ। এসময় সিনিয়র সাংবাদিকগণ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here