

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। শনিবার সন্ধ্যায় সূতিপাড়া এসডিআই এফটিসি আইআরসি প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাফফিল ও কেক কাটার পাশাপাশি শেখ রাসেলকে ঘিরে চিত্রা্কংন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ ছাড়াও ছিল গ্রামীন ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তাদের উৎপাদিত পণ্যের মানোন্নয়ন ও বাজার জাতকরণে সহায়তার জন্য নগদ অর্থ অনুদান।
সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। এ সময় নারী ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের সহজ বাজারজাত করণের জন্য এমপি বেনজীর আহমদের কাছে বিশেষ বিক্রয় কেন্দ্র/ সেল পয়েন্টের দাবি জানান। এমপি’র সুপারিশ ক্রমে তাদের দাবি পূরণের আশ^াস দেন সংস্থার সিইও সামছুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, সংস্থার পরিচালক(সাধারণ) সোহেলিয়া নাজনীন হক, মুঈদ তানজিম হক, আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ দেবনাথ প্রমূখ।






