২৮ মার্চ থেকে দারাজে বৈশাখী মেলা

0
261
728×90 Banner

ডেইলি গাজীপুর অর্থনীতি: বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে অনলাইনে কেনাকাটার বাজার দারাজ আয়োজন করছে বিশেষ অনলাইন ক্যাম্পেইন ‘দারাজ বৈশাখী মেলা ১৪২৬’।
টানা চতুর্থবারের মত আয়োজিত এ মেলা ২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত চলবে।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দারাজের চিফ কমার্শিয়াল কর্মকর্তা ফুয়াদ আরেফিন, রুরাল ই-কমার্স অ্যান্ড হেড অফ কমার্শিয়ালাইজেশনের প্রধান রেজওয়ানুল হক জামি এবং হেড অফ ই-কমার্স আরমান সালাম বক্তব্য রাখেন।
মোস্তাহিদল হক বলেন, অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশাল মূল্য ছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, মেগা ভাউচার, মিষ্টি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল এবং গেøাবাল কালেকশনসহ আরও আকর্ষণীয় সব সুবিধা থাকবে।
পহেলা বৈশাখ ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতি ঘণ্টায় কুইজ প্রতিযোগিতা ও ফিশিং ড্যাজ গেইম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্যামসাং ৭-প্রো ও জে-২ ফোন।
এছাড়াও ২৭শ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ফেইসবুক পোস্ট একটি নির্দিষ্ট সংখ্যকবার পর্যন্ত শেয়ার করলে থাকছে ৪৩ হাজার ৯৯০ টাকায় স্যামসাং এস-৮ প্লাস জিতে নেওয়ার সুযোগ।
সংবাদ সম্মেলনে বলা হয়,গ্রাহকদের কেনাকাটার জন্য পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশ ব্যাক অফার। লঙ্কাবাংলা ভিসা কার্ড, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে পাওয়া যাবে ১০ শতাংশ মূল্য ছাড়।
আর দারাজ অ্যাপ থেকে পণ্য ক্রয় করে বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাবে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।
উৎসবেরর কো-স্পন্সর হিসেবে রয়েছে ডেটল,ইমামি, হারপিক এবং শাওমি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here