ডাক অধিদফতরের সাবেক ডিজি গ্রেফতার

0
121
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দুর্নীতির এক মামলায় তাকে গ্রেফতার করেন। বুধবার (১৬ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গত ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আসামি শুধাংশু শেখর ভদ্র, সাবেক-মহাপরিচালক ও প্রকল্প পরিচালক পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ডাক বিভাগ, জিপিও, ঢাকা: (২) মোস্তাক আহমেদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সহকারী প্রকল্প পরিচালক, পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ডাক বিভাগ, জিপিও, ঢাকাদ্বয়ের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকার ৫০০ টি এইচইপি সার্ভার এন্ড ইউপিএস ক্রয় পূর্বক তা ব্যবহার না করে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘন পূর্বক সরকারি অর্থের অপব্যবহার করে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় গত ২০ আগসঁট একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here