জননন্দিত ফলোআপ পত্রিকার সাংবাদিকদের দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

0
141
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জননন্দিত ফলোআপ পত্রিকার পাঠক সংখ্যা রংপুর বিভাগের মধ্যে সর্বোচ্চ করার লক্ষ্যে ফলোআপ পত্রিকার গুনগতমান বৃদ্ধিসহ অনলাইনে পত্রিকাটি প্রকাশের জন্য  ০২ নভেম্বর ২০২৪ শনিবার ফলোআপ পত্রিকার ঠাকুরগাঁও ব্যুরোপ্রধান আয়োজিত সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত “আর্টিস্টটিক কুইজিন চাইনিজ রেস্তোরাঁয়” সাংবাদিক মো. হুমায়ুন কবির রেজার সঞ্চালনায় এবং ফলোআপ পত্রিকার ঠাকুরগাঁও ব্যুরোপ্রধান হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলোআপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড. এম এ মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার নিরাপদ সড়ক চাই এর সভাপতি এড. আবু মহীউদ্দীন এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এর সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. সোহেল আরমান। অনুষ্ঠানে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার ফলোআপ পত্রিকার সকল সাংবাদিক উপস্থিত থেকে বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠান শেষের পূর্বমুহুর্তে ঠাকুরগাঁও ব্যুরোপ্রধান হাসিনুর রহমানকে আজ থেকেই ফলোআপ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদানের ঘোষনা প্রদান করেন ফলোআপ পত্রিকার সম্পাদক এড. এম এ মজিদ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here