সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বাবু গ্রেফতার

0
115
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের ঘনিষ্ঠ অনুসারী জাহাঙ্গীর আলম ওরফে গালকাটা বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর হাক্কানী সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’, গাজীপুর শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের ঘনিষ্ঠ অনুসারী হিসাবে পরিচিত। গাজীপুর সদর থানার এসআই আবুসাঈদ জানায়, রবিবার দুপুরে শহরের হাক্কানী সোসাইটি এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here