গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন

0
105
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
গণফোরাম নেতা মুহাম্মদ উল্লাহ মধু জানান, আজ রাত ৯টায় এলিফ্যান্ট রোডে মোস্তফা মহসীন মন্টুর জানাজা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন মোস্তফা মহসিন।
বিগত আওয়ামী লীগের ক্ষমতাসীন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন মোস্তফা মহসিন। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনেক।
বিএনপির শীর্ষ দুই নেতা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here