

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে মোড়ানো এক যুবকের খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনরোডের হাজির বিরিয়ানি দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩৫ বছর।
পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ দেখেন স্থানীয়রা। ওই ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো কয়েক খন্ড লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






