খেলাঘরের সাবেক চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম আর নেই

0
110
728×90 Banner

মনির হোসেন জীবন,বিশেষ সংবাদদাতা : সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) ভিপি, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও শিশুসংগঠন খেলাঘরের সাবেক চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
মঙ্গলবার (১২ আগষ্ট, ২০২৫) ইং সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি না ফিরার দেশে চির বিদায় নিয়ে চলে গেছেন।
খেলাঘর সূত্রে জানা যায়, মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটরের সদস্য ছিলেন। ২০০৯ সালে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিশুসংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ঢাকার মানিকগঞ্জ সমিতি, পেশাজীবি নারী সমাজ এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠনের সভাপতি হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি ইতিহাস একাডেমির নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং মনিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৫তম অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি ।
এদিকে সাবেক কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন শ্রদ্ধেয় প্রফেসর মাহফুজা খানম এর অকাল মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় খেলাঘর আসর, খেলাঘর ঢাকা
মহানগর উত্তর কমিটির সভাপতি এডভোকেট আরিফুর রহমান ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া চমক খেলা ঘর আসর, ঢাকা মহানগরীর সবগুলো আসর এবং ফার্স্ট স্কুল পরিবারের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here