পূবাইলে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
229
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও রোগমুক্তি সুস্থতা কামনায় শুক্রবার রাতে ৪১ নং ওয়ার্ড বসুগাঁও এলাকায় ইঞ্জিনিয়ার এম আলম মোল্লার বাড়িতে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন মোল্লার সভাপতিত্বে ও পূবাইল থানা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম, আলম মোল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের আহবায়ক মজিবুর রহমান রাজীব ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহরাব হোসেন সরকার, ৪১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পনির হোসেন, পূবাইল থানা শ্রমিকদল নেতা ও ৪১ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্লা, ৪১ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আকরাম হোসেন, পূবাইল থানা যুবদল নেতা এডভোকেট আবদুল্লাহ, জাহাঙ্গীর সরকার, শুক্কুর সরকার, প্রশান্ত পিউরিফিকেশন, জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here