

স্টাফ রিপোর্টার : টংগীর পাগার মদিনা নগর নিবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হুমায়ুন কবীর শনিবার সকাল ৮ টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর ফকির মার্কেট জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ ফকির বাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম হুমায়ূন কবীর বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ পলাশের পিতা। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।






