এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ডিগবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
177
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নরসিংদী -২ পলাশ বিএনপির উদ্যোগে মরহুম এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ডিগবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ১০ অক্টোবর শুক্রবার ,২০২৫ অনুষ্ঠিত হয়।
মাধবদী থানার অন্তর্গত আমদিয়া ইউনিয়ন আখালিয়া গ্রামের ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,এম এ হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী -২ পলাশ সাবেক সফল এমপি ও মন্ত্রী জনাব ড. আবদুল মঈন খান। বক্তব্য তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

উপর্যুক্ত ফুটবল ফাইনাল খেলাটিতে উদ্বোধক হিসাবে উপস্থিতি ছিলেন আসাদ চৌধুরী চেয়ারম্যান- ইজিফ্যাসন লিমিটেড,আলমগীর হোসেন টিটু স্বর্ন-পদক প্রাপ্ত চেয়ারম্যান ভোলাব ইউনিয়ন পরিষদ।
আখালিয়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে মরহুম এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ডিগবার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের সঞ্চালনায় ছিলেন,আমদিয়া ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম সোহেল রানা।আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রবিউল হক রবি যাত্রাবাড়ী থানা।
উক্ত খেলায় পুরিন্দা ফ্রেন্ডস ক্লাব ২/০ গোলে বোনাইদ ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে জয় লাভ করেন।
উপর্যুক্ত ফাইনাল ম্যাচটিতে শুভেচ্ছান্তে ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ,ই.এম মেহেদী হাসান,মাধবদী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক,হাজী আব্দুল্লাহ রাজীব। উক্ত খেলায় ডঃ আঃ মঈন খান স্যারের উপস্থিতি আর অত্র এলাকার সর্বসাধারণের প্রাণবন্ধ উদ্দীপনা খেলোয়াড় এবং দর্শক সবাইকে মুগ্ধ করেছে বলে জানান আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক,ই.এম মেহেদী হাসান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here