টঙ্গীতে মহানগর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

0
138
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অংশ হিসেবে অভিযান চালিয়ে শাহিন (৫০) নামে এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার শাহিন গাজীপুর মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার দিবাগত রাতে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন ভোলা জেলার লালমোহন থানার চরটিটিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি টঙ্গীর আরিচপুর শেরে বাংলা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এ ব্যাপারে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অংশ হিসেবে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টঙ্গীর মধুমিতা এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করেছে । তাকে টঙ্গী পূর্ব থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here