রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর মরদেহ উদ্ধার

0
160
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জান্নাত আরা রুমী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,রুমীর আনুমানিক বয়স ৩০। জান্নাতারা রুমির (৩০) পিতার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫ ) ভোরে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন ২৫/৭/১ নাম্বার হোল্ডিংয়ের জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডিএমপির হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সে এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলো।
প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানান পুলিশ।
ডিএমপির হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান গণমাধ্যমকে জানান, জান্নাতারার দু’টি বিয়ে হয়েছিল। দু’টিতেই ডিভোর্স হয়েছে। সে পড়াশোনা করতো না। এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here