রাজধানীর বাবু বাজারে বহুতল ভবনের আগুন:১৭ জনকে উদ্ধার

0
130
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বাবুবাজার আরমানিটোলা হাজী টাওয়ার ১৪ তালা বিশিষ্ট ভবনের ০৬ তালায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”। মোট ০৯টি ইউনিটের চেষ্টায় আজ সকাল ৭টা ২০ মিনিটের সময় ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৮টা ১০ মিনিটের সময় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ওই বহুতল ভবন থেকে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের সময় রাজধানীর বাবুবাজার আরমানিটোলা হাজী টাওয়ার ১৪ তালা বিশিষ্ট ভবনের ০৬ তালায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৬টা ৪৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
আগুনে অংশ নেয় সদরঘাট ফায়ার স্টেশনে ২টি, সিদ্দিকবাজার ০৫ টি, সূত্রাপুর ০২ টিসহ মোট-০৯ টি ইউনিট আগুনে কাজ করেছে। বাণিজ্যিক ভবনটির উপরে আবাসিক ভবন। ফায়ার সার্ভিস কর্তৃক বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে। আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের পর ঘটনাস্থলে প্রেসব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান (পিএফএম)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here