নাটোর ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

0
122
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোর–১, ( লালপুর – বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর)  লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, লালপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর হোসেন, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন প্রমুখ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে নিপতিত। জনগণ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের জন্য মুখিয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের জান-মাল, ঈমান ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে রাজপথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “নাটোর–১ আসনের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাব। ইসলামি মূল্যবোধের আলোকে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান ঘটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here