সীমান্তে কঠোর সতর্কতা : বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

0
129
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য বিজিবিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।
দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সবসময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, নির্বাচন উৎসবমুখর করা বড় দায়িত্ব। সরকার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আমি আশা করি। নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই প্রস্তুতি নিতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here