উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

0
96
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- সৈকত আলী (৪৫) মোঃ মঞ্জু (৪০) মোঃ ফরিদুল ইসলাম (২৫) মোঃ আরাফাত (১৯) মোঃ মাহির হাসান (২১) মোঃ রবিউল হাসান (২৫) মোঃ রাজু (৩২) মোঃ অভি (২০) মোঃ রাইসুল (১৯) তানভীর হাসান দীপ্ত (৩২) ও মোঃ সজীব (৩০)।
ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার (৪ ডিসেম্বর, ২০২৬) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এ সময় তাদের হেফাজত থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ পুরিয়া হেরোইন ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here