নির্বাচনের আগে- পরে ৭ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

0
138
728×90 Banner

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৮ থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী ভোটের চারদিন আগে ৮ ফেব্রুয়ারি মোতায়েন করা হবে এবং নিয়োজিত থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাতদিন।
পরিপত্রে আরো বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫ থেকে ১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৭ থেকে ১৮ জন।
অপরদিকে মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে এই সংখ্যা হবে ১৭ জন। এ ছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
পরিপত্রে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিজিবি, র‍্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন জেলা- উপজেলা ও থানাভিত্তিক কাজ করবে। উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবে। প্রয়োজনে মোবাইল ও স্ট্রাইকিং টিম পুনর্বিন্যাস করা যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here