সাংবাদিকদের সাথে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় আগামীকাল

0
126
728×90 Banner

স্টাফ রিপোর্টার : দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) বেলা ১১টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক আমন্ত্রণ বার্তায় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
আমন্ত্রণ বার্তায় বলা হয়েছে, নানান বাস্তবতার কারণে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এছাড়া বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরো সুদৃঢ় হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here