দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি : তারেক রহমান

0
120
728×90 Banner

স্পেশাল করেসপন্ডেন্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
কড়াইলবাসীর উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (তিনি) বলেন, আমি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।
এ সময় তিনি মহাখালী কড়াইলবাসী জনগনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনা মূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একই ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে।
বিএনপি মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে।
সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন—তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই। কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করব।
কড়াইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমার যেমন সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। আমরা চাই কড়াইলের সন্তানেরা বিদেশি ভাষায় কথা বলতে শিখুক, উন্নত চিকিৎসাসেবা পাক। এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ওই এলাকার আবাসন সমস্যা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, সবাই যেন থাকার সুযোগ পায়, সে জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে এই এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিজের অতীত স্মৃতিচারণ করে তারেক রহমান জানান, তিনি একসময় ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি তা ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি অনুভব করেন এবং কড়াইলবাসীর জন্য কাজ করতে চান।
তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আল্লাহ যদি রহম করেন এবং আপনারা দোয়া করেন, তাহলে আমরা এসব কাজ বাস্তবায়ন করতে পারব।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় তারেক রহমানের তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, তারেক রহমানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলমসহ বিএনপির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মী ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here