অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
164
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর হাজির পুকুর এলাকায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সারে ৫টায় লাশটি উদ্ধার করে নগরীর গাছা মেট্রো থানা পুলিশের সদস্যরা। লাশের পরনে কালো প্যান্ট ও সুয়েটার পরিহিত ছিলো দেখা গেছে।
স্থানীয়রা জানান, গত ১০জানুয়ারি এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করা হলে গাছা থানায় যোগাযোগ স্থাপন করিয়ে দেয়। এরপর পুলিশ জানায় নির্বাচনি ঝামেলায় তাৎক্ষণিক সেবা দেয়া সম্ভব নয়।
এরপর আজ স্থানীয়রা হাজির পুকুর অসমাপ্ত ফুট ওভারব্রীজের লিফটের ফাঁকা স্থানে মাছির আনাগোনা দেখে সন্দেহ হলে ঢাকনা খুলে লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গাছা থানা পুলিশের এক সদস্য উপ-পরিদর্শক সাইফুল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারে কাজ শুরু করেছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমরা এর আগে সংবাদ পাইনি। আজ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সনাক্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here