পূবাইল থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
184
728×90 Banner

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ ​গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পূবাইল থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আপোষহীন নেত্রী’র স্মরণে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বৃহস্পতিবার ২৬ শে ফেব্রুয়ারি ​বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন বকুল শিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার। আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সদস্য সাখাওয়াত হোসেন খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ ভুইয়া ও নজরুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপোষহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।নেত্রীর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও
​দোয়া মাহফিল মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত
​ শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ , শিক্ষক, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here