রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বাড়ির ওপর ট্রাক, আহত ৩; ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

0
150
728×90 Banner

ডরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক ছিটকে গিয়ে পাশের বসতবাড়ির ওপর পড়েছে। এ ঘটনায় বাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেওয়া হয়। রাত ১২টা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি কাঠবোঝাই ট্রাক রেলক্রসিং অতিক্রমের সময় রেললাইনের ওপর আটকে যায়। চালক বারবার চেষ্টা করেও ট্রাকটি সরাতে ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক দেখে চালক ও হেলপার নেমে গেলে অল্প সময়ের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি আইআর শাটল ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। সে সময় বাড়ির ভেতরে শুয়ে থাকা তিনজন আহত হন। তাদের মধ্যে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here