রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ

0
163
728×90 Banner

মোঃ সোহেল রানা রাজশাহী: রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, এসকফ সিরাপ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ মার্চ) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনে বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টায় আলাইপুর বিওপির একটি আভিযানিক দল বাঘা থানার গোকুলপুর পাঁচ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁশবনের ভেতর লুকানো একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ ইতিমধ্যে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন রাত ৯টার দিকে শাহাপুর বিওপির নিয়মিত টহল দল কাটাখালী থানার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, একই সময়ে রাত ৯টায় চরমাজারদিয়া বিওপির সদস্যরা দামকুড়া থানার হারুপাড়া এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়াও রাত সাড়ে ৯টার দিকে তালাইমারী বিওপির অপর একটি দল মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় পদ্মার চরের ঝাউবন থেকে একটি ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
সর্বশেষ রাত সাড়ে ১১টায় সোনাইকান্দি বিওপির টহল দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকা থেকে থেকে ৬১ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। এই সিরাপগুলোও দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অন্যান্য মাদকদ্রব্যগুলো কাটাখালী, দামকুড়া ও মতিহার থানায় জমা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here