নওগাঁয় গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

0
120
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় গ্যারেজে রাখা একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ । মঙ্গলবার দুপুরের দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ের ওই গ্যারেজে রাখা বাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে এবং বি.আর.সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন । স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি.আর.সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন । ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল । রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফ এর সাথে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন । কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি । পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।নওগাঁ সদর থানার ওসি-তদন্ত খোরশেদ আলম বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে । ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here