পূবাইলে সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল

0
174
728×90 Banner

​মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের চামুড্ডা এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের একটি পুকুর থেকে রাতের আঁধারে মাছ চুরির ঘটনা ঘটেছে। মাছ চুরির এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।চামুড্ডা সরকারি পুকুরের জমির পরিচয় আর এস খতিয়ান নং ২, আর এস দাগ নং ৪৬।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ই মে শুক্রবার রাতে চামুড্ডা এলাকায় অবস্থিত সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ওই পুকুরে একদল চোর অতর্কিতে হানা দেয়। তারা জাল ফেলে পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়। মোবাইলের ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ চক্রটি অত্যন্ত কৌশলে এবং দ্রুততার সাথে মাছগুলো বস্তাবন্দি করে ঘটনাস্থল ত্যাগ করছে।
​পরবর্তীতে চুরির বিষয়টি জানাজানি হলে এবং ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকারি সম্পদ এভাবে চুরির ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভিডিও ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন এ ব্যাপারে কোন জিটি বা অভিযোগ পাইনি পাইলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
​চুরির এই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here