
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২৬)। খবর পেয়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
আজ শনিবার সকাল ৮টার দিকে খিলক্ষেত থানার ফ্লাইওভারের নিচে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে খিলক্ষেত থানার ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে পায়ে হে টে যাচিছল ইমরান হোসেন (২৬)। এ সময় ঢাকা থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ও পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে গেছে। নিহত ইমরানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। তার বাবার নাম মোহাম্মদ আলী। তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে এ নাম-ঠিকানা জানা গেছে। খবর পেয়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






