তিন বছরের শিশুর বিষপান, মুমূর্ষু অবস্থায় নড়াইল সদর হাসপতালে ভর্তি

0
310
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের মঙ্গলহাটা গ্রামের তাজ নামে তিন বছরের এক শিশু ওষুধ মনে করে বিষপান করেছে। সকালে মুম‚র্ষু অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুর পিতা হুমায়ুন কবীর জানান, তাদের ঘরে উকুন মারার জন্য ফুরাডান বিষ তেলের সাথে মিশিয়ে বোতলে রাখা হয়েছিল। সকালে ছেলেটির জ্বর হওয়ায় সে ভুল করে ওষুধ মনে করে বোতলে থাকা বিষ পান করে। ঘটনাটি দেখে বাড়ির লোকেরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মহিউদ্দিন, শিশুটিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এখনও শংকামুক্ত নয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here