ফিউচার ম্যাপ স্কুলের ছাত্র শুভ’র স্মরণে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল

0
1087
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ফিউচার ম্যাপ স্কুলের নবম শ্রেণীর ছাত্র শুভ আহম্মেদ সানির আত্মার মাগফিরাত কামনায় ১৩জুলাই শনিবার বাদ আছর স্কুল কক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাথেনন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আাসাদুর রহমান কিরণ। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম. হায়দার ও সাধারন সম্পাদক কালিমুল্লাহ,সাবেক সভাপতি সৈয়দ আতিকসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবন্দ, শুভ’র বাবা- মা, আত্মীয়-স্বজন, স্কুলের শিক্ষক,শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৭ জুলাই ২০১৯ গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিসিক ফকির মার্কেট পাগার মদিনা পাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গ্যাং গ্রুপের সদস্যরা শুভ আহমেদ (১৬)কে বুকে, পিঠে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। হত্যাকান্ডের সাথে জড়িত ১) মৃদুল হাসান পাপ্পু @ পাপ্পু খাঁন (১৭), পিতা- মোঃ মহিউদ্দিন, মাতা- মোছাঃ রোকছানা বেগম, সাং- পাঠাকাটা, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, বর্তমানে সাং- পাগার, হাজি মার্কেট সংলগ্ন (কামাল পাঠান এর বাড়ির ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২) সাব্বির আহমেদ (১৬), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ পারুল বেগম, ৩) রাব্বু হোসেন রিয়াদ (১৬), পিতা- মোঃ নুরুল ইসলাম খোকন, মাতা- মনোয়ারা বেগম এবং ৪) নূর মোহাম্মদ রনি (১৬), পিতা- আলতাফ উদ্দিন, মাতা- রুনা আক্তার, সর্ব সাং- পাগার ফকির মার্কেট, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে হত্যার কাজে ব্যবহৃত ০১ টি ধারালো সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here