ন্যাশনাল পার্ক এলাকায় শীর্ষ ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

0
256
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প কর্তৃক গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা হতে শীর্ষ ছিনতাই চক্রের সক্রিয় ০২(দুই) জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে।
শনিবার ২০ জুলাই রাতে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল ছিনতাই এর উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্কের ০৩নং গেইটের অনুমান ১০০ গজ দক্ষিনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ জুয়েল রানা(২১), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-ভিমবাজার বাহাদুরপুর, ওয়ার্ড নং-২২, ২। মোঃ সজিব হোসেন(২৮), পিতা-মোঃ মোস্তফা মোল্লা, সাং-বাউপাড়া, ওয়ার্ড নং-২২, উভয় থানা-সদর, জিএমপি, গাজীপুরদ্বয়’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ০৩ (তিন) টি চাকু, নগদ ১৭,০০/-(এক হাজার সাতশত) টাকা এবং ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের ছিনতাই কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসিতেছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here