টঙ্গীতে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ

0
503
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে হালকা প্রকৌশল শিল্প মালিকদের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীস্থ আশরাফ সেতু কমপ্লেক্স এ ব্র্যাক অফিসে প্রশিক্ষণ-পরবর্তী ফলোআপ কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ানের অর্থায়নে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাাম (এসডিপি) কর্মসূচির আওতায় প্রো-পুত্তর গ্রোথ অব রুলার এন্টারপ্রাইজেস থ্রু সাসটেইনেবল স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের এ অনুষ্ঠানে ব্র্যাক অফিসের এসডিপি প্রোগ্রামের ফিল্ড টেকনিক্যাল অফিসার মো: আতিক উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মনটেজ পলিটেকনিক ইন্সটিটিউটের বোরহান উদ্দিন, জাতীয় সাংবাদিক সোসাইটির মহা সচিব নাসির উদ্দীন বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, ব্র্যাকের ব্যতিক্রম এ প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক উপকৃত হয়েছেন। বিশেষ করে কারিগরি, কর্মশোভন ও ব্যয় ব্যবস্থাপনায় অনেক উন্নতি হবে। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থীদেরকে উপকরণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here