
শাহজাহান শোভন : ফেসবুক কেন্দ্রীক গ্রুপ ‘ঠিকানা’ পরিবার এই শীতে চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন জায়গার এতিম খানায় এতিম বাচ্চাদের মাঝে প্রায় ৬০০ কম্বল বিতরণ করে।মঙ্গলবার ঢাকার বাসাবোর নন্দীপাড়া ও মুগদায় কম্বল বিতরণ করে তাদের কর্মসূচি সমাপ্ত করেন। এই কম্বল বিতরবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর এর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, ঠিকানা গ্রুপের এডমিন প্যানেল এর বন্ধু গাজী সফিকুল ইসলাম, সুমাইয়া শরীফ, পলি আহমেদ, রতন সুলতানা, তপু শওকত, আরিফ প্রমুখ। মনিরুল ইসলাম রাজিব বলেন, এই গ্রুপটি যে সৃজনশীলতার পাশাপাশি যে সামাজিক সেবামুলক কাজ করে যাচ্ছে এটা সত্যি অসাধারন, তিনি আশাবাদ করেন যে এই গ্রুপটা সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকবে’ এবং অন্যরা সামাজিক ও মানবিক কাজে উৎসাহ লাভ করবেন।






