এক টুকরো জমির আশায় ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন

0
658
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন (৬৮), পিতা-মৃত- মোজাফফর আলী, মাতা-মৃত- রাবেয়া বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সাময়িক সনদপত্র নং- ১২৩০৫১, গেজেট নং- ২৯৯৩। মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (মেঘনা) বই নং- B-Coy P- 27, ক্রমিক নং- ১৪। মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, আমি ১৮ বছর বয়সে বঙ্গবন্ধুর ডাকে সারাদিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করি। যুদ্ধ পরবর্তী সময়ে জীবিকার তাগিদে নিজ জেলা নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর গ্রাম ছেড়ে চলে আসি গাজীপুর জেলার জয়দেবপুরে। তৎকালীন সময় জয়দেবপুর বাজারে একটি সেলাই মেশিন দিয়ে পুরাতন কাপুড় সেলাইয়ের কাজ শুরু করি। পরবর্তীতে গাজীপুরে বিয়ে করে রয়ে যাই গাজীপুরেই। পৈত্রিক জমি-ভিটা না থাকায় ফেরা হয়নি জন্ম স্থানে। রয়ে যাই জয়দেবপুরে। দীর্ঘ ৫০ বছর হয় আমি জয়দেবপুরে ভাড়া বাসায় বাস করছি। বর্তমানে চোখে কম দেখায় আর সেলাইয়ের কাজ করতে পারি না। বর্তমানে মুক্তিযোদ্ধার সম্মানি ভাতায় আমার সংসার চলে। অসুস্থ্য স্ত্রীকে নিয়ে কোনো ভাবে দিন কাটছে আমার। দুরারোগ্য ব্যধিতে ভূগছে আমার স্ত্রী। শুনেছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিটে মাটি হীন মানুষদের বসতবাড়ী বন্দবস্ত দিচ্ছেন এটা যেনে আমি গত ২৮ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করেছি। যেনেছি আমাদের গাজীপুর জেলা প্রশাসক তিনিও মুক্তিযোদ্ধার সন্তান। তিনি আমার কষ্ট বুঝবেন। এমনি কথা গুলো বললেন মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here