ঠাকুরগাঁও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য শিক্ষক সহায়ক বই বিতরণ

0
335
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আজ ঠাকুরগাঁওয়ে স্থাপিত মোট- ৩১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য শিক্ষক সহায়িকা পুস্তক বিতরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করেন।
সোমবার বেলা ১১:৩০ মিনিটে জেলা প্রশাসন সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ঠাকুরগাঁও এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সহায়িকা পুস্তক বিতরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুস্তক বিতরণ ও মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জনাব, নুর কুতুবুল আলম এর প্রভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক- ড. কে এম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব, খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঠাকুরগাঁও। জনাব, মোঃ মাহামুদউজ্জামান, প্রোগ্রামার,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,জেলা কার্যালয়,ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ৩১টি প্রতিষ্ঠানের শিক্ষকগণ। ঠাকুরগাঁও জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভার প্রধান অতিথির ব্যক্তবে ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ছাত্র/ছাত্রীদের কম্পিউটার শিক্ষায় বেস জোর দিয়েছেন। আপনারা এই শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার গুলো প্যাকেট অথবা সংরক্ষণ করে বস্তাবন্দি করে না রেখে নিজেদের ছাত্র/ ছাত্রীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ছাত্র/ছাত্রী এবং বেকার যুবক যুবতিদের কম্পিউটার প্রশিক্ষণ দিবেন। এবং প্রতিটি ডিজিটাল ল্যাব আমরা ভিজিট করবো। কিভাবে আপনার শিক্ষা দিচ্ছেন সেটা দেখা হবে। প্রয়োজনে কম্পিউটার প্রশিক্ষনে সেমিনারের ব্যবস্থা করা হবে।
এ সময় ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলাসহ মোট ৫টি উপজেলায় স্থাপিত ৩১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য শিক্ষক সহায়ক পুস্তক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here