সাপাহারে ভুয়া ডাক্তার আব্দুল করিমের ৫০ হাজার টাকা জরিমানা

0
232
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক ভুয়া ডাক্তার আটক করে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
জানা গেছে, উপজেলার মাইপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল করিম (৫০) দীর্ঘদিন যাবৎ এলাকায় পল্লী চিকিৎসকের পরিচয়ে চিকিৎসার নামে ভুক্তভোগীদের নিকট অর্থ আত্মসাৎ করে আসছিলো। তার কাছে যে কোন অসুস্থ্য মানুষ সেবা নিতে গেলে প্রায় সবাইকে জন্ডিস হয়েছে বলে বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে অতিরিক্ত হারে টাকা নিয়ে সেবার নামে ভুল চিকিৎসা প্রদান করে আসছিলো এমন সংবাদ পেয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী সরেজমিনে গিয়ে তার বৈধ্যতা না পেয়ে আটক করে ভ্রাম্যমান আদালতে ওই ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের জেল দেওয়া হয়েছে এবং ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এমন কাজ করবেনা মর্মে মুছলেকা নেওয়া হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যাণ চৌধুরী।
উল্লেখ্য যে, এর পূর্বেও তিনি বিভিন্ন জায়গায় ভুয়া চিকিৎসক আব্দুল করিম কবিরাজী করে ধরা খায় এবং স্থানীয় ভাবে সেসব মিমংসা করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here