পাঁচবিবিতে প্রবাসীসহ ১১জন হোম কোয়ারেন্টাইনে

0
206
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশ ফেরত ৭ জন প্রবাসীসহ ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে তাদের শরীরে কোন করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত দিনে উপজেলার ৪জনকে প্রার্থমিক স্বাস্থ্য পরীক্ষার পর হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা হলেন, উপজেলার শালাইপুর গ্রামের আতাউর রহমানের ছেলে গোলসান আহম্মেদ লাবু, বীলনগর গ্রামের সুর্দশন সরকারের মেয়ে ¯িœগ্ধা, মহিপুরের সেলিম হোসেনের মেয়ে ¯েœহা ও সমসাবাদ বালুপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের সার্বক্ষনিক খোঁজ খবর রাখা হচ্ছে।
অপর দিকে বিদেশ থেকে সম্প্রতি দেশে আসা প্রবাসী বাংলাদেশীদের হোম কোয়ারেন্টাইনে আছে। তাঁরা হলেন উপজেলার মালোয়েশিয়া প্রবাসী ধরঞ্জী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, প্রয়াগপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে রেজুয়ান আহম্মেদ রাজু , সরাইল গ্রামের সোহরাব আলীর ছেলে তারেক , সৌদিআরব প্রবাসী খাশ বাগুড়ী গ্রামের জহুরুলের স্ত্রী মাহফুজা , দুবাই প্রবাসী শালপাড়া গ্রামের আলেক উদ্দিনের ছেলে নূর আলম, জর্ডান মালঞ্চা গ্রামের খোকনের স্ত্রী জিয়াসমিন, ও ভারত থেকে আসা রঘুনাথপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে বাবুল ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শহীদ হোসেন জানান, ১১ জনেরই স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এতে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। সবাইকে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও তিঁনি জানান।
মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যুবক নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ইটের ওয়ালারে সঙ্গে ধাক্কা লেগে রেজুয়ান হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সোয়া ২টায় পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের উপজেলা মৎস খামার ব্যবস্থাকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজুয়ান হোসেন উপজেলার গনেশপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত রেজুয়ান হোসেন, বাড়ীতে জুম্মার নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারের দিকে আসছিল। এ সময় পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের উপজেলা মৎস খামার ব্যবস্থাকের কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মৎস খামারের বাউন্ডারী ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত । পরে স্থানীয় পথচারীরা প্রথমে তাকে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসারত অবস্থায় নে মৃত্যুবরণ করেন।
পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান, দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ট্রেনে ধাক্কায় গৃহবধূর মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাহফুজা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ই মার্চ) রাতে দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহফুজা বেগম পাঁচবিবি উপজেলার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে আটাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here